বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা কঙ্গোর বিমানবন্দরের দায়িত্বে - The News Lion

বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা কঙ্গোর বিমানবন্দরের দায়িত্বে




ঢাকা প্রতিনিধি,বাংলাদেশ ; এবার বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীরা আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) মনুস্কো বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব পেয়েছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশন পরিচালিত এই বিমানবন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা। শুক্রবার (২ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।  


বাংলাদেশ থেকে ৮ হাজার ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত এই বিমানবন্দরের নিরাপত্তায় রয়েছেন ব্যানএফপিইউ-১, রোটেশন -১৪ এর শান্তিরক্ষী পুলিশ সদস্যরা।


এই রোটেশনের কমান্ডার মেরিনা আক্তার বলেন, আমরা শুধু দেশের মাটিতেই নয়, বিদেশি বিভূঁইয়ে জাতিসংঘের পতাকাতলে অত্যন্ত মর্যাদার সাথে, অত্যন্ত গর্বের সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। কঙ্গোর এই বিমানবন্দরটির নিরাপত্তা বিধান করা নিশ্চয়ই আমাদের জন্য এক বিরাট বড় চ্যালেঞ্জ। আমরা অত্যন্ত আশাবাদী বরাবরের মতই এবারেও আমরা সফল হব। জাতিসংঘের ম্যান্ডেট মেনে আমরা নির্মোহভাবে কঙ্গোবাসীর জন্য শান্তির অভিপ্রায়ে কাজ করে চলেছি নিরন্তর।




 দেশের অপরাধ নিয়ন্ত্রণ ও শান্তি রক্ষার পাশাপাশি বিদেশ বিভূঁইয়ে সঙ্ঘাতময় দেশগুলোতে বাংলাদেশ পুলিশের নারী শান্তিরক্ষীদের এই অভিযাত্রা কঙ্গো বাসীর মনে জাগিয়েছে নতুন আশা।


বাংলাদেশ পুলিশের একমাত্র ফিমেল ফর্মড পুলিশ ইউনিটের (এফপিইউ) ১৮০ সদস্যের নারী কন্টিনজেন্ট কঙ্গো শান্তিরক্ষা মিশনে যোগ দিতে গত ১১ সেপ্টেম্বর শুক্রবার ভোরে ঢাকা ছেড়ে যায়। শুক্রবার রাতেই বিমানটি কঙ্গোর রাজধানী কিনশাসায় পৌঁছায়। ই কন্টিজেন্টের নেতৃত্বে রয়েছেন কমান্ডার মেরিনা আক্তার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.